রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

হাঁসের মাংস রাঁধলেন পরীমণি

বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরারবই সরব চিত্রনায়িকা পরীমণি। প্রায় সময়ই নিজের ছবি, ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন আলোচিত এই নায়িকা। বৃষ্টির দিনে এবার হাঁসের মাংস রাঁধলেন পরীমণি। সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন তিনি। এরপর থেকেই পরীমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।

শুক্রবার ৪ অক্টোবর মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’ রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায়।

গত মাসে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

প্রসঙ্গত, পরীমণি ও শরিফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান। এরপর বিয়ের পিঁড়িতে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন পরী ও রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। চলতি বছরের মে মাসে এক কন্যা সন্তান দত্তক নেন এই তারকা। তার মেয়ের নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION