রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

মানের জোড়া গোলের রাতে রোনালদোর ৯০৫

খেলাধুলা ডেস্ক:
ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে আল নাসরে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন ইচ্ছের কথা তিনি স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে দেওয়া সাক্ষাৎকারে জানান। যা প্রকাশের পরই চারদিকে যেন শোরগোল ফেলে দেয়।

ব্রুইনাকে নিয়ে যখন চারদিকে হইচই, এমন সময় আল ওরোউবার বিপক্ষে খেলতে নেমে ৯০৫ নম্বর গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ১০০০ গোলের স্বপ্ন পূরণ করতে তার প্রয়োজন আর ৯৫টি গোলের।

জয়ে ফিরলেও স্বস্তি ফিরেনি আনচেলত্তির দুর্গেজয়ে ফিরলেও স্বস্তি ফিরেনি আনচেলত্তির দুর্গে
রোনালদোর এই গোলের সঙ্গে সাদিও মানের জোড়া গোল মিলিয়ে সৌদি প্রো লিগে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

নিজেদের মাঠে কাল রাতে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরে এটি ছিল তার ৮ নম্বর গোল আর টানা চতুর্থ।

ভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্কভারত সিরিজে ক্রিকেটাররা কষছেন আইপিএল-বিপিএল অঙ্ক
নাসরের দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। ২৯ মিনিটে করা তার গোলটিতে সহায়তা করেন রোনালদো। এ মৌসুমে আল নাসরে এটি তার দ্বিতীয় গোলে সহায়তা। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৯ ম্যাচ খেলেছেন পর্তুগিজ তারকা। ৭১ মিনিটে আল নাসরের তৃতীয় গোলটিও করেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION