রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শিরিন শিলার বিয়ে

বিনোদন ডেস্ক:

বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার উঠতি নায়িকা শিরিনি শিলা। তার হবু বরের নাম সাজিদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

একটি সূত্র বলেন, ‘শিরিন শিলার হবু বরের নাম সাজিদ। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।’

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরিন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরিন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সবকিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন— মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

সিনেমার পাশাপাশি শিরিন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION