রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শাকিব খানের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন। এবার দুবাইয়ের এনআরআই জুয়েলারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন এই নায়ক। এতে তার সঙ্গী হবেন দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা।

আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন এই ঢালিউড কিং। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

এরই মধ্যে ভিডিও বার্তায় নিজেদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীরা। কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে কোন বাংলাদেশি প্রতিষ্ঠানের এমন আয়োজন এবারই প্রথম। একই আয়োজনে যোগ দিবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা শিল্পী।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। দুবাইয়ের বিখ্যাত গোল্ড বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারি তাদের অবস্থান ক্রেতা-দর্শনার্থীর কাছে জানান দিতে এমন আয়োজন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগামীকাল (রোববার) থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে থেকেই বরবাদের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION