বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ-সেনাবাহিনী

ভয়েস নিউজ ডেস্ক:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শতাধিক শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে ঢুকে ছয় নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

যাত্রাবাড়ী-ডেমরাতে শহীদ পরিবারের পাশে তারেক রহমানযাত্রাবাড়ী-ডেমরাতে শহীদ পরিবারের পাশে তারেক রহমান
এ সময়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

এর আগে গত ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION