শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা বিএনপি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে: নজরুল ইসলাম

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ যেন কোনভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ ধরনের সংকট তৈরির চেষ্টা করা হলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নজরুল ইসলাম খান বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ যে কষ্ট পাচ্ছে, সেটা লাঘবে সরকারকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, আমরা দেখছি যে, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা নানা কৌশলে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে। দীর্ঘদিন লড়াই করে বহু সহযোদ্ধার রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এর সুরক্ষা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য সুদৃঢ় করা দরকার। কেউ যেন কোনভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার দ্রুত ও ঐকমত্যের ভিত্তিতে করা, জনগণের চলমান সংকটের দ্রুত সমাধান করা এবং এই আন্দোলনের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করা। আমরা এটাও আলোচনা করেছি, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোন সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আমরা গণতন্ত্রকামী আন্দোলনরত রাজনৈতিক দল ও সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করবো।

রাষ্ট্রপতির বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি তা এড়িয়ে যান।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION