শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ২০টি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের নাহারিয়া ও হাইফার কাছে এবং তেল আবিবের উপকণ্ঠে তিনটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ আম ও মার্গালিওটের বসতিতে ইসরায়েলি সৈন্যদের সাতটি সমাবেশ লক্ষ্য করে রকেট ছুড়েছে।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ১৩টি অবস্থান লক্ষ্যবস্তু করেছে। যার মধ্যে রয়েছে ওদাইসেহ, হাউলা, রামিয়াহ, রাব এল থালাথিন ও তাইবেহ শহরের পাশাপাশি ওদাইসেহ ও রাব এল থালাথিনের মধ্যবর্তী অঞ্চল এবং ব্লাট হাইটস ও মারওয়াহিনের মধ্যবর্তী অঞ্চল।

এছাড়া ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটিতেও হামলার চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের তিরাত কারমেল ঘাঁটিতে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর পাশাপাশি হাইফার উত্তরাঞ্চলের জেভুলুন মিলিটারি ইন্ডাস্ট্রিজ ঘাঁটি এবং তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছ।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, তারা উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলের নাহারিয়া শহরে একটি বড় রকেট ছুড়েছে।

তেল আবিবে হামলায় কী ধরনের রকেট ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেনি হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ভোর থেকে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে ১৩০টি রকেট ছোড়া হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়ে। তখন থেকে লেবাননের দক্ষিণে ও পূর্বে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর এর পর থেকে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুই পক্ষের মধ্যে কাছাকাছি অবস্থান থেকে লড়াই চলছে।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION