শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

ক্যাম্প ইন চার্জের দায়িত্ব নিল একদিনের জন্য রোহিঙ্গা কিশোরী

প্রতীকীভাবে ক্যাম্প ইনচার্জের দায়িত্ব গ্রহণ, সংগৃহীত।

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা সম্প্রদায়ের কিশোরী আফিফা একদিনের জন্য কক্সবাজারের ক্যাম্প ২৪ ও ২৫-এর ক্যাম্প ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রতীকীভাবে ক্যাম্প ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরীর দায়িত্ব পালন করেন তিনি। খোরশেদ আলম চৌধুরীর দৈনন্দিন দায়িত্ব ও কর্মকাণ্ড পরিচালনা করেন আফিফা। তিনি একজন কন্যাশিশু হিসেবে সহিংসতামুক্ত জীবনের স্বপ্ন দেখেন।

বিশ্বব্যাপী ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের অংশ হিসেবে কন্যাশিশুদের অধিকার তুলে ধরার পর্যাপ্ত সুযোগ তৈরির লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ একাধিক টেকওভার ইভেন্ট আয়োজন করছে। এই অনুষ্ঠানটি প্ল্যান ইন্টারন্যাশনালের বিশেষ কর্মসূচি গার্লস টেকওভার ক্যাম্পেইনের অংশ। এবারের জাতিসংঘ ঘোষিত কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ‘গার্লস ভিশন ফর দ্য ফিউচার’, যা কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের কণ্ঠস্বরকে জোরালো এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের নিজস্ব কৌশল ও নীতি নির্ধারণের ভূমিকা পালনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল ‘ইউনাইট ফর পিস’ প্রতিপাদ্যটি গ্রহণ করেছে।

আফিফা বলেন, আমাদের কমিউনিটির মধ্যে যে প্রধান সমস্যা রয়েছে, বিশেষ করে নিরাপত্তাহীনতা, সহিংসতা এবং কনাশিশু ও নারীদের চলাফেরার সীমাবদ্ধতা রয়েছে, তা নিয়ে আমি কথা বলতে চাই। আমি সব মেয়েদের বিদ্যমান সমস্যাগুলো দূর করতে কাজ করে যেতে চাই।

আফিফা তার দেশ মিয়ানমারে ফিরে গিয়ে একজন চিকিৎসক হতে চায়। তিনি তার কমিউনিটির কিশোরী ও নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত এবং তাদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চাহিদা পূরণের স্বপ্ন দেখেন।

ক্যাম্প ইন চার্জ খোরশেদ আলম চৌধুরী বলেন, আমরা বাংলাদেশে কন্যা শিশু ও নারীদের সমান ক্ষমতা, সমান স্বাধীনতা এবং সমান প্রতিনিধিত্বের জন্য তাদের সংগ্রামকে সমর্থন করতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। সুত্র:সমকাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION