শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কুতুবদিয়ায় মা-মেয়েকে গলাকেটে হত্যা

কুতুবদিয়া থানা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কুতুবদিয়া উপজেলার শান্তিপাড়ায় মা-মেয়ের গলাকাটা হত্যা করা হয়েছে। তারা হলেন- ওই এলাকার নুর আক্তার সওদাগরের স্ত্রী রুনা আক্তার (৩৫) ও মেয়ে জারিয়া আক্তার (৬)। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের স্বজনের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির গৃহকর্তা নুরু সওদাগর স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যান। পরে বাড়ি ফিরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের দিকে যান। তখন রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। আর স্ত্রী ও মেয়ের লাশ দেখার পর নুরু সওদাগর জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত দুজনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি আরমান হোসেন বলেন, জুমার নামাজের সময় সন্ত্রাসীরা মা ও মেয়েকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা কি কারণে তাদের খুন করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নুরু সওদাগর পুলিশের হেফাজতে রয়েছে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION