শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

টেকনাফে আরাকান আর্মির হাতে আটক দুই কিশোরকে ফেরত আনলো বিজিবি

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসারা হলেন- টেকনাফ হ্নীলা ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আটক দুই কিশোরকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

অধিনায়ক বলেন, গত ১৩ আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১২ থেকে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে যায় ওই দুই কিশোর। এতে আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আটক দুই কিশোরের পরিবারের তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদেরকে শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়।

অধিনায়ক আরও বলেন, পরবর্তীতে বিজিবি ওই দুই বাংলাদেশি কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION