বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে ট্রাক হামলায় হতাহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল একজন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর দিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাক নিয়ে একজন চালক বাস স্টেশনে হামলা চালায়। পরে আহতদের উদ্ধারে হেলিকপ্টার আনা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা বেসামরিক লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে। ঘাতক ট্রাক চালকের নাম রামি নাসরাল্লাহ। তিনি মধ্য ইসরায়েলের কালানসাওয়ের একজন আরব ইসরায়েলি।

হামলার পর এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে বলা হয়েছে, মোসাদের সদরদপ্তরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি বাদী গোষ্ঠী যে ধরনের অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে এটি একটি মোক্ষম জবাব। বিবৃতিতে বাস স্টেশনে ট্রাক হামলার দায় নেয়নি হামাস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION