শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

ডগ মেঘলা’র ঘ্রাণে ধরা পড়ল ৫০ হাজার ইয়াবাসহ পাচারকারী

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে পাচারকারীসহ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র k-9 ইউনিটের ‘ডগ মেঘলা’।
ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফের ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের নুর বাসারের ছেলে মো. ওমর ফারুক (১৮), যার এফসিএন নম্বর-২৫৬৭১২।
বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহীউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার (২৮ অক্টোবর) টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পেয়ে হৃীলা ইউনিয়নের দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশি নজরদারি বাড়ানো হয়।
এসময় সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস (পায়রা পরিবহন) চেকপোস্টে পৌঁছলে তল্লাশির জন্য থামানো হয়। পরে বিজিবি K-9 ইউনিটের সিপাহী ডগ মেঘলা এবং তার ইউনিটের সদস্যরা উক্ত বাসটি তল্লাশি শুরু করলে ডগ মেঘলা একজন যাত্রীর শরীর এবং তার কাছে রাখা ব্যাগে ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে।

পরবর্তীতে ওই যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দিয়ে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির এক পর্যায়ে ওই যাত্রীর নিকট রাখা ব্যাগের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার মোবাইল ফোনটিও জব্দ করে।

আটককৃত পাচারকারীকে ইয়াবা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION