শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

চৌফলদন্ডীতে প্রবাসির স্ত্রী ও শিশু সন্তানকে খুন করে লাশ গুমের হুমকির অভিযোগ

অভিযোগ, ফাইল ছবি

বার্তা পরিবেশক:

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে প্রবাসির স্ত্রী ও শিশু সন্তানকে খুন করে লাশ গুমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী প্রবাসির ওই স্ত্রী বাদী হয়ে গত ২৭ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং—১৮৯৪।

উক্ত সাধারণ ডায়েরীতে চৌফলদন্ডী উত্তর পাড়ার (ডেইল পাড়া) মৃত মোহাম্মদ কালুর কন্যা হালিমা তুস সাদিয়া তাসমিন অভিযোগ করেন—ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া এলাকার জনৈক শহিদুল্লাহ বিবাহের পূর্বে তাকে বিভিন্ন ধরণের কু—প্রস্তাব দিয়ে আসছিল। তাছাড়া বিভিন্ন সময় টাকা ধার চেয়ে আসছিল। টাকা না দেয়ায় গত ১৯/১০/২৪ইং তারিখ বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে তাসমিনের পিতার বাড়িতে গিয়ে পুনরায় টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শহিদুল্লাহ তাসমিন ও তার শিশু সন্তানকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। এসময় শহিদুল্লাহকে সহযোগিতা করে ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া এলাকার মোবারক। হালিমা তুস সাদিয়া তাসমিন আরো অভিযোগ করেন শহিদুল্লাহ তাকে মেরে রক্তাক্ত করেছিল এবং মোবাইল ফোন নিয়ে যায়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ তাসমিনের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION