শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আরও ৫ শতাধিক রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন

রোহিঙ্গাদের জন্য তৈরি নোয়াখালীর ভাসানচরে ঘর।

ভয়েস প্রতিবেদক:
উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা এ তথ্য জানান।

তিনি বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত হবে। তাদের সংখ্যা ৫০০-৬০০ হতে পারে। তারা প্রথমে উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা যাবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এটা ২৪তম ব্যাচ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম ব্যাচে ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে যায়। তার আগে ২২ দফায় গেছে ৩২ হাজার রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION