শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আরও ৫০৬ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে ক্যাম্প ছাড়লেন

ভয়েস প্রতিবেদক:

উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ৯০১ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৩৯৫ জন রয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মুহাম্মদ (এসপি) রহমত উল্লাহ।

পুলিশ সুপার বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৫তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিলেন ৫০৬ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৩৯৫ জন। সব মিলিয়ে ৯০১ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION