রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া

বিনোদন ডেস্ক:

অনেকটা পল্লী বিদ্যুতের গতিবিধির মতো। এই জ্বলে উঠে এই ফুড়ুৎ। তবুও ‘দেবী’-কন্যার প্রতি আগ্রহের যেন কমতি নেই দর্শকদের। কারণ তিনি হঠাৎ হারিয়ে গিয়ে ফিরে আসেন নতুন কোনও খবরে। চমকে দেন সোশ্যাল হ্যান্ডেলে লেখা আর ছবিতেও।

মাঝে ব্যক্তিজীবন, পড়াশোনা, সাংবাদিকতা আর চাকরির সুবাদে মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন আলগোছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটি করে ভালোই প্রশংসা কামিয়ে ফের ফুড়ুৎ।

সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে ফিরেছেন একেবারে নতুন লুকে। ওজন কমিয়ে ঝরঝরে শবনম। সঙ্গে জানা গেলো তার ফেরার খবর। অভিনেত্রী খুলতে যাচ্ছেন নতুন অধ্যায়। না, ফের বিয়ের খবর নয়। তিনি শুরু করছেন বিচারকের ক্যারিয়ার!

আদালতের এজলাসে নয়, তিনি বসছেন একটি রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে। না, সুন্দরী প্রতিযোগিতা নয়। এটি কমেডিভিত্তিক শো। নাম ‘হা শো’। এনটিভিতে যা চলছে গত ছ’বছর ধরে। সপ্তম আসরে তিন প্রধান বিচারকের মাঝের সিটে বসতে যাচ্ছেন তিনি। তার দুই পাশে থাকছেন দুই খান। না শাকিব খান-জায়েদ খান নন। থাকছেন অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

শবনম বলেন, ‘‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।’’

জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের স্টুডিও শুটিংয়ের কাজ শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকায় এনটিভির স্টুডিওতে।

২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন যৌথভাবে কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION