শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা যুবক আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা খালে এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ- ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন, উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ (২৬), একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩), টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৯)।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফ নদীর লেদা খাল দিয়ে নৌকায় ডাকাত দলের অবস্থান নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION