শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সঙ্গে এস্কেভেটরের ধাক্কা, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সঙ্গে নালা নির্মাণকাজে ব্যবহৃত এক্সকেভেটরের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দোহাজারী স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টাতে হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর জান আলীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম। তিনি বলেন, নগরীর জান আলীর হাট এলাকায় রাস্তার কাজে নিয়োজিত একটি এক্সকেভেটরের সঙ্গে পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। পরে আরেকটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, জান আলীর হাট এলাকায় একটি এক্সকেভেটরের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION