শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

ইসরায়েলে তিন দেশ থেকে একযোগে রকেট-ড্রোন হামলা

ভয়েস নিউজ ডেস্ক:

ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটি কোন দেশ থেকে ছোড়া হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

ইসরায়েলের বিমানবাহিনী হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার ৩০০ ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, এর মধ্যে ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ছোড়া ড্রোনের ৮০ শতাংশ প্রতিরোধ করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION