শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তি ঠেকাতে ইসির সতর্কতা

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাসহ বিদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ঠেকাতে সতর্কতা অবলম্বনের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের সব উপজেলা ও থানা বিশেষ এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় জারিকৃত পরিপত্র অনুযায়ী, এ, বি ও সি ক্যাটাগরির ভিত্তিতে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে মানুষ যথাসময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়। এ ছাড়া সি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কমিটির সভা যথাসময়ে সম্পন্ন করতে হবে।

এ ও বি ক্যাটাগরির আবেদন উপজেলা নির্বাচন অফিসারের মাধ্যমে যাচাই-বাছাই করে অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যার ব্যবহারপূর্বক ছবি তোলার তারিখ ও সময় আবেদনকারীকে জানিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কিউআর কোডযুক্ত নাগরিক সনদ ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই নিতে হবে এবং যাচাই করতে হবে।

চট্টগ্রাম অঞ্চলে কেউ ভোটার হতে চাইলে আগে সবাইকেই রোহিঙ্গা সন্দেহের ভেতর রেখে বিশেষ কমিটির মাধ্যমে যাচাই করে ভোটার করে নেওয়া হতো। এখন রোহিঙ্গা বা ভিনদেশি সন্দেহ হলে তাদের সি ক্যাটাগরিতে ফেলে বিশেষ কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। এ অঞ্চলে ৩২টি উপজেলায় ৩২টি বিশেষ কমিটির মাধ্যমে সন্দেহভাজনদের আবেদন নিষ্পত্তি করা হয়। যারা প্রকৃত নাগরিক, তাদের আবেদনগুলো এ ও বি ক্যাটাগরির মাধ্যমে নিষ্পত্তি করতে ইসির নির্দেশনা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION