শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার!

খেলাধুলা ডেস্ক:
ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার কি ইনজুরিতেই কেটে যাবে? এক বছরের বেশি সময় চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো ফিট হননি। এমনকী জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচের একাদশেও তিনি নেই। কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা।

এক কক্ষে ৮ জন, বাথরুম একটি, নেই পুষ্টিকর খাবার!এক কক্ষে ৮ জন, বাথরুম একটি, নেই পুষ্টিকর খাবার!
গতকাতল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। একপর্যায়ে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই তার পায়ে টান লাগে। আধঘণ্টাও মাঠে থাকতে পারেননি। তাকে উঠে যেতে হয়।

সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার নির্দেশ ইংল্যান্ড বোর্ডেরসাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার নির্দেশ ইংল্যান্ড বোর্ডের
চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ। অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগ-আউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সী তারকা।

ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার অবশ্য লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। সেই চোট লেগেছিল বাম পায়ে। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেন। সেই ম্যাচের ৭৭ মিনিটে তিনি মাটে নেমেছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION