শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

রোনালদোর ৯০৮ নম্বর গোল, আল নাসরের মধুর প্রতিশোধ

খেলাধুলা ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল পাওয়া মানেই হাজার গোলের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। তিনি ৯০০ গোলের মাইলফলক ছুঁতেই এই কাউন্টডাউন শুরু হয়েছে। চার ম্যাচ পর সৌদি লিগে আবারও গোল পেলেন রোনালদো। তার ৯০৮ নম্বর গোলের ম্যাচে আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে প্রতিশোধ নিল আল নাসর।

মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে আল আইনকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। এই বিশাল জয়ে তারা মধুর প্রতিশোধ নিয়েছে। কারণ, গত মৌসুমে এই আল আইনে কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়েছিল আল নাসর। পরে আল আইন জিতে নেয় শিরোপা। এবার তাদের হারিয়ে নিজেদের অবস্থান আরও সংহত করল আল নাসর।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের আরও একটি বিব্রতকর হারঘরের মাঠে রিয়াল মাদ্রিদের আরও একটি বিব্রতকর হার
ম্যাচের পঞ্চম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন তালিসকা। ৩১তম মিনিটে গোল পান রোনালদো। সাদিও মানের দূরপাল্লার শট গোলকিপার ফেরালেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান কাছে থাকা রোনালদো। এর ছয় মিনিট পর গাব্রিয়েলের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন ৩-০ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে পার্ক ইয়ং-উর শট পোস্টে লেগে ফেরত এলেও ডাইভ দেওয়া গোলকিপার বেন্তোর পিঠে লেগে ফিরে যায় জালের। এভাবেই কপালের জোরে একটি গোল পরিশোধ করে আরব আমিরাতের দলটি। ওয়েজলি ৮১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৪-১ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন তালিসকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION