রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বহু নারীর সঙ্গে সম্পর্ক, কতজনের মন ভেঙেছিলেন অক্ষয়?

বিনোদন ডেস্ক:
১৯৯১ সালে ক্যারিয়ার শুরু করেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এরপর ইন্ডাস্ট্রিতে ‘খিলাড়ি কুমার’ তকমা পান অভিনেতা। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও খবরের শিরোনাম হয়েছেন বারবার। এবার অক্ষয়ের জীবনের কিছু অজানা কথা প্রকাশ্যে আনলেন তার সহশিল্পী ও বর্ষীয়ান অভিনেত্রী গুড্ডি মারুতি।

নব্বইয়ের দশকে অক্ষয়ের জীবনে প্রেমের অভাব ছিল না! পর্দার মতো বাস্তবেও তিনি নাকি ছিলেন ‘খিলাড়ি কুমার’। সে সময় নারীদের মাঝে বেশ সুখ্যাতি ছিল অক্ষয়ের। ‘খিলাড়ি কুমার’ও নাকি অভিনেত্রীদের সঙ্গে রঙ্গ-রসিকতায় বেশ মেতে থাকতেন, জানিয়েছেন গুড্ডি মারুতি। ১৯৯১-এর ছবি ‘খিলাড়ি’-তে অভিনয় করেছিলেন গুড্ডিও।

বর্ষীয়ান অভিনেত্রীর বক্তব্য, সেই সময় নাকি একাধিক প্রেমিকা ছিল অক্ষয়ের। সেই প্রেমিকাদের মধ্যে ২-৩ জনকে ব্যক্তিগতভাবে চিনতেন গুড্ডি মারুতি। যদিও তাদের নাম প্রকাশ্যে আনেননি তিনি। মোট কতজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, তা-ও বলতে রাজি হননি গুড্ডি। একাধিক প্রেমিকা থাকলেও, একই সময়ে তাদের সঙ্গে সম্পর্কে ছিলেন কি না তা-ও নিশ্চিত করে বলতে পারেননি। তবে, বর্ষীয়ান অভিনেত্রীর মানতে অসুবিধা নেই, অক্ষয় বহু নারীর হৃদয় ভেঙেছিলেন। তাকে নাকি অনেকেই ‘হার্টব্রেকার’ বলে ডাকতেন।

গুড্ডি বলেন, ‘অক্ষয় দু’একজনের বেশি নারীর মন ভেঙেছে বলেই মনে হয়। খুব সরল সিধেসাধা ভাব নিয়ে থাকত। মুখ দেখে মনে হত খুবই নিরীহ। কিন্তু পরে বহু গল্প, বহু কুৎসা শুনেছি।’

শোনা যায়, রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অক্ষয়। এমনকি রেখার সঙ্গেও নাম জড়িয়েছে তার। এরপর ২০০১ সালে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়।

সূত্র : আনন্দবাজার/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION