শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

বলিউডে নতুন জুটি

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সিদ্ধার্থ-সারা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পঞ্চায়েত’খ্যাত নির্মাতা দীপক মিশ্রা নির্মাণ করতে যাচ্ছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

গ্রামীণ পটভূমিতে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। গত ২১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিনেমাটি। তা ছাড়াও সারার হাতে আরো দুটো সিনেমার কাজ রয়েছে। সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যোদ্ধা’। গত ১৫ মার্চ মুক্তি পেয়েছে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION