শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

মা হওয়ার অপেক্ষায় আছি: সামান্থা

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

এ সিরিজে ‘হানি’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গল্পে তার একটি কন্যা রয়েছে; যার নাম নাদিয়া। কন্যা চরিত্রে অভিনয় করেছে কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা। কয়েক দিন আগে সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা জানান, বাস্তব জীবনে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সামান্থা রুথ প্রভু বলেন, ‘আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।’

পর্দার কন্যা কাশভির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন, ‘শিশুশিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মেধাবী এবং সুন্দর। শুটিংয়ে মনে হয়েছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলছি।’

ব্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সামান্থা। তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।

নাগা-সামান্থার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সংসার জীবন সুখের হয়নি এ জুটির।

২০২১ সালে নাগা-চৈতন্যর সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। কয়েক দিন আগে অভিনেত্রী শোভিতার সঙ্গে বাগদান সারেন নাগা। তবে এখনো একা জীবনযাপন করছেন সামান্থা রুথ প্রভু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION