বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী

আন্তর্জাতিক ডেস্ক:
প্রযুক্তি ব্যবসায়ী ও ধনকুবের ইলন মাস্ক এবং প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে নতুন গঠিত মন্ত্রণালয় ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের পর থেকে তাঁরা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন।

গতকাল মঙ্গলবার এবারের নির্বাচনে সবচেয়ে বড় দুই সমর্থনকারীকে মন্ত্রিসভায় রাখার ঘোষণা দেন ট্রাম্প। খবর সিএনএন ও রয়টার্স।

অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘একসঙ্গে, এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন।’

নতুন এই মন্ত্রণালয়ে মাস্কের সঙ্গে কো-চেয়ার হিসেবে দায়িত্বপালন করবেন বিবেক রামাস্বামী। ট্রাম্প জানান, মার্কিন সরকার বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে। তাদের কাজ ২০২৬ সালের ৪ জুলাই শেষ হবে। একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেয়ার কথা বলেছেন ট্রাম্প।

তবে তবে নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর কাজ আসলে কী হবে, সেটা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প, যার কারণে প্রশ্ন রয়ে গেছে সবার মনে।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন মাস্ক।

অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। পরে প্রাথমিক বাছাইয়ে হেরে রণে ভঙ্গ দেন। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION