বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মহেশখালীতে পাঁচ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ভয়েস প্রতিবেদক, মহেশখালী

ওজন ও পরিমাপ মানদন্ড স্বাভাবিক রাখতে,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে মহেশখালীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় মহেশখালী পৌরসভার ডাক বাংলোর মোড় ও বড় মহেশখালীর নতুন বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দোকান গুলোতে ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক না থাকা এবং ওজন কম বেশি থাকায়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন২০১৮ এর ৪১, ৪৬ ও ৪৮ ধারায় ০৫ টি মামলায় ৫ জন দোকান্দারকে সর্বমোট ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন,বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত কুমার মল্লিক,মহেশখালী থানার এসআই মোশাররফ হোসেন,ভূমি অফিসের অফিস সহকারী মাঈনুল হাসানও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদকর্মীদের বলেন, ওজন ও পরিমাপ মানদন্ড স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ মানদন্ড সঠিক রাখার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION