বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের উদ্যোগে মিলন মেলা ও প্রীতিভোজ 

সংবাদ বিজ্ঞপ্তি:

২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় ৫১০ কাতালগঞ্জ পাঁচলাইশ কিশালয় কমিনিউটি সেন্টারে এই মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্টিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন,চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের মিলন মেলা বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহবায়ক, ইসলামী ব্যাংক লিমিটেড কালারমারছড়া ব্রাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মাহবুব আলম।

উক্ত মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর ড,কাজী দ্বীন মোহাম্মদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্রগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মহেশখালী কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর এসিট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, চট্রগ্রাম -১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্রগ্রাম মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড.মোহাম্মদ মুহিবুল্যাহ সিদ্দিকী, প্রফেসর এবং চেয়ারম্যান (অব:)ইসলামের ইতিহাস ও সসংস্কৃতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন সাবেক উপজেলা চেয়ারম্যান মহেশখালী, অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ অধ্যক্ষ নওগাঁ সাপাহার সরকারী কলেজ,এডভোকেট মোহাম্মদ কবির হোসাইন সাবেক এ.জি.এস চট্রগ্রাম আইনজীবী সমিতি।

উক্ত অনুষ্ঠানে চট্রগ্রামস্থ মহেশখালী ফোরামের সদস্য’হ চট্রগ্রামে অবস্থানরত মহেশখালীর সকল স্তরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানিয়েছে,মহেশখালী ফোরাম চট্টগ্রাম এর আহবায়ক চট্রগ্রাম মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডি পি.পি এডভোকেট ফরিদুল আলম ও মহেশখালী ফোরামের সদস্য সচিব এবং তানযীমুল উম্মাহ ফাইন্ডেশনের কো- অর্ডিনেটর মোহাম্মদ ইমরানুল হক।

ভয়েস। জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION