শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

লোপেজ-শাকিরা এমিতে চার মনোনয়ন পেলেন

ভয়েস বিনোদন ডেস্ক:

বিশ্ব সংগীতের দুই লাতিন তারকা জেনিফার লোপেজ আর শাকিরা এ বছর ‘সুপার বোল হাফটাইম’ পরিবেশনাকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। ১৪ মিনিট ২১ সেকেন্ডের এ পারফরম্যান্সের জন্য শাকিরা আর জেলো পেলেন তাদের জীবনের প্রথম এমি মনোনয়ন। তাও আবার একটি-দুটি নয়, চার-চারটি! এ পারফরম্যান্সের জন্যই ‘আউটস্ট্যান্ডিং ভ্যারাইটি স্পেশাল (লাইভ)’ বিভাগে শাকিরা ও জেলো মনোনয়ন পেয়েছেন। তা ছাড়া আউটস্ট্যান্ডিং ডিরেক্টিং ফর আ ভ্যারাইটি স্পেশাল, আউটস্ট্যান্ডিং লাইটিং ডিরেকশন ফর আ ভ্যারাইটি স্পেশাল, আউটস্ট্যান্ডিং মিউজিক ডিরেকশন- বিভাগ তিনটিতেও এ পারফরম্যান্স মনোনয়ন পেয়েছে। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে ঝড় তোলেন এ দুই লাতিন-কন্যা। পরদিন পরিবেশনাটি ইউটিউবে ওঠার পর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এখন পর্যন্ত পারফরম্যান্সটি ১৮ কোটির বেশি বার দেখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ওঠে ভিডিওটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ সুপারবোল ২০২০’ ট্রেন্ড হতে শুরু করে তখন থেকেই। যদিও এ চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য তাদের কেউ কোনো সম্মানী নেননি। তবে জীবন ঠিকই শুধু পারিশ্রমিক নয়, পুরস্কারও মিলিয়ে দেয়! এ পারফরম্যান্সের পর শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ থেকে শুরু করে জেনিফার লোপেজের ‘জেনি অন দ্য ব্লক’ গানগুলোর বিক্রি এক দিনের ব্যবধানে বেড়ে গেছে কয়েক গুণ।

৭২তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কাদের হাতে শোভা পাবে বিজয়ীর ট্রফি, তা জানা যাবে ২০ সেপ্টেম্বর। বরাবরের মতোই লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হবে জমকালো এ আয়োজন। ২৬টি মনোনয়ন নিয়ে এইচবিওর ‘দ্য ওয়াচমেন’ সবার চেয়ে এগিয়ে। অ্যামাজনের সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মাইজেল’ ২০টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে নেটফ্লিক্সের ‘ওজার্ক’ এবং এইচবিওর ‘সাকসেশন’ ১৮টি করে মনোনয়ন পেয়েছে। ডিজনি প্লাসের ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, এনবিসি নেটওয়ার্কের ‘স্যাটারডে নাইট লাইভ’ ও পপ টিভির ‘শিটস ক্রিক’-এর আছে ১৫টি করে মনোনয়ন।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION