বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, অপহরণকারী আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও ৩ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃতরা হলেন- উখিয়ার বালুখালির আবুল বাশেরের ছেলে সামসু (৫০) ও একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে আনিসুল আলম (২৮)।

ওসি বলেন, সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিমে মাঠপাড়া রাস্তার মাথা সড়ক থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী দুইজন রোহিঙ্গাকে অপহরণ করেন। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। পরে মামলার তদন্ত চলাকালে গোপন সংবাদে খবর আসে অপহৃত দুই ভিকটিমসহ অপহরণকারীরা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পাহাড়ে অবস্থান করছেন।

এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফ থানার এসআই সনজীব কুমার পাল ও এসআই ননী বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৩ অপহকারী ওই এলাকার সাইফুল ইসলাম, মরিয়ম বেগম ও নছিমা আক্তারকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কবল থেকে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে অন্যান্য আরও কিছু অপহরণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION