বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মহেশখালীর মাতারবাড়িতে পাঁচ দোকানদারকে জরিমানা

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে বাজার দর স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। তিনি মহেশখালীতে আসার পর থেকে বিভিন্ন বাজারের অভিযান চলমান রেখেছেন।

২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মহেশখালীর মাতারবাড়ি পুরারতন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি,তরকারী ও ঔষুধের দোকান’সহ ৫ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ০৫ (পাঁচ) টি মামলার মাধ্যমে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে মাতারবাড়ি ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে তোলা পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা সংবাদকর্মীদের বলেন, বাজার দর সকল মানুষের ক্রয় সামীর মধ্য রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের মুল্য তালিকা অনুযায়ী মালামাল বিক্রির প্রতি সতর্ক করা হয়েছে।সরকারী জায়গা অবৈধভাবে দখলকারীদেরকে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।সরকারী জায়গায় অবৈধভাবে দখল করার দায়ে পাঁচটি দোকান উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো বলেন,মহেশখালীর সকল বাজার পর্যায়ক্রমে এভাবে মনিটরিং করাসহ আমার এ অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION