শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

যুক্তরাষ্ট্র-চীনের দ্বন্দ্বের কারণে জি-২০ বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক (২৫ এপ্রিল):

বিশ্বের ক্ষমতাধর তথা ধনী দেশগুলোর জোট জি-২০’র নেতাদের পূর্ব পরিকল্পিত একটি ভিডিও কনফারেন্স চীন এবং আমেরিকার কারণে একদম শেষ মুহূর্তে বাতিল হয়েছে।

সাউথ চীনা মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে নভেল করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে চীন-আমেরিকা দ্বন্ধে জড়িয়ে পড়ায় বৈঠকটি বাতিল করা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ার পর একে বৈশ্বিক মহামারী ঘোষণা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ সময় নিয়ে ফেলে। তারা আমেরিকাসহ বিভিন্ন দেশকে শুরুর দিকে চীনের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ না করারও পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ওই সংস্থায় অনুদান বন্ধ করে দিয়েছেন।
এমন পরিস্থিতিতে শুক্রবার বৈঠকটি হওয়ার কথা ছিল।
বৈঠক আয়োজনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সাউথ চীনা মর্নিং পোস্টকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টি নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় আসতে পারে তাহলে খুব শিগগির আবার সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে।’
আয়োজক কমিটির কাছে সম্মেলন বাতিলের কারণ জানতে চেয়ে ই-মেইল করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৬ মার্চ জি-২০ নেতারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে প্রথম ভিডিও কনফারেন্স করেন। সে সময় দেশগুলো অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে পাঁচ হাজার কোটি ডলারের একটি প্যাকেজের বিষয়ে একমত হন। দ্বিতীয় বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION