বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর বিভিন্ন বাজারে মৌসুমী বাহারি সবজির দাম কমতে শুরু করেছে। কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দামও। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। তবে সরবরাহ কম থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, বরবটি ১০০ টাকায়, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, ধুন্দল ৭০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা এবং কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে শীতকালীন সবজি পাকা টমেটো প্রকারভেদে ১২০ থেকে ১৫০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা কেজিতে ৩০ টাকা কমে ৪০ টাকা, শিম কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকা দরে, ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা পিস, বাঁধা কপি ছোট সাইজের ৪০ টাকা পিস এবং জলপাইয়ের কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা কেজিতে ৫০ টাকা কমে ১৫০ টাকা, কাঁচা কলার হালি ৫০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মূলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

পেঁয়াজ কলির সরবরাহ বাড়ায় বাজারগুলোতে সব ধরনের পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ ১০ টাকা কমে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ৯০ থেকে ১১০ টাকা, কাঁচা আদা ১২০ টাকা এবং পুরান আদা ২৮০ টাকা, রসুন ২৪০ টাকা, নতুন আলু কেজিতে ৪০ টাকা কমে ১০০ টাকা, বগুড়ার আলু ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পুরান আলু কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ বাজার উঠতে শুরু করায় দামের ওপর প্রভাব পড়েছে। গত দুই সপ্তাহে পেঁয়াজ কেজিতে ৩০ টাকা কমেছে। আগামী এই দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন।

বাজারে সরবরাহ কম থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। এসব বাজারে ৫০০ গ্রামের ইলিশের কেজি এক হাজার টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ১৫০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি চাষের শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১১০০ টাকা , মৃগেল ৩২০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ২০০ থেকে ২২০ টাকায়, চিংড়ি ৭০০ থেকে ১২০০ টাকায়, বোয়ালমাছ ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের মতো ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালি কক কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩০০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস কেজি প্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, হাঁসের ডিম ২৩০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারে ৫ কেজি সোয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION