বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

টেকনাফগামী কারারক্ষীর গাড়িতে হামলা, ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

ভয়েস প্রতিবেদক:

টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। এসময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে নিয়ে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক আহত হয়েছেন।

পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করতে পারেনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION