বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজা যুদ্ধে অন্তত ৩৪১ সহায়তা কর্মী নিহত হয়েছেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৪১ জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দ্যুজারিক এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে দ্যুজারিক বলেছেন, সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী ও সেভ দ্য চিলড্রেনের একজন কর্মীসহ মোট চারজন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে নিহত মানবিক সহায়তা কর্মীর সংখ্যা বেড়ে ৩৪১ এ পৌঁছেছে।

তিনি আরও বলেন, আমাদের মানবিক সহায়তা সরবরাহকারী অংশীদাররা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। সামরিক বাহিনীর স্থল অভিযান, বেসামরিক এলাকায় বোমা হামলা ও অবিস্ফোরিত বোমার উপস্থিতির কারণে স্থানীয় খাদ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় অন্তত এক হাজার ২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একবছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION