বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঘুমধুম সীমান্তে ২০ হাজার পরিত‌্যাক্ত ইয়াবা উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বুধবার (৪ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ৩৪ নম্বর পিলার থেকে আনুমানিক ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নে বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে মক্করটিলা নামক স্থান থেকে পরিত‌্যাক্ত অবস্থায় এসব ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করেন। এসব মাদক সীমান্তের মাদক পাচারকারীরা অবৈধ পন্থায় পাশ্ববর্তী মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের জন্য চেষ্ঠা করেছিল। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION