বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

রামুতে র‌্যাবের অভিযানে মাটির নিচে মিলল ৫ অস্ত্র-গুলি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৪টি দেশীয় এলজি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ সময় ১১ রাউন্ড তাজাগুলি, ২৪ রাউন্ড গুলির খোসা এবং তিনটি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে রামুর গর্জনিয়ার বড়বিল এলাকা থেকে এসব বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার অস্ত্রগুলো মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- এগুলো স্থানীয় কোনো অপরাধী চক্রের।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, কক্সবাজার ও বান্দরবান জেলায় অপরাধ দমনে র‌্যাব নিরন্তর কাজ করে যাচ্ছে। এই অভিযানের মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য হবে বলে তিনি আশা করেন।
উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তারের ঘটনাটির তদন্ত চলছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি।

র‍্যাব-১৫ এর সিও লে. এইচ এম সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION