বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কুতুবদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ রোহিঙ্গা আটক

কুতুবদিয়া থানা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কুতুবদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ করেছে জনতা। এ সময় আরও এক রোহিঙ্গা পালিয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ধূরুং আকবর বলীপাড়া সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে রোহিঙ্গাদের ব্যবহৃত একটি ট্রলার, অকটেন, ৪টি ধারালো কিরিচ ও দা, ৪৫ পিস ছোট লোহার তীর জব্দ করা হয়।

আটকরা হল, সৈয়দ জোহারের ছেল জকির আহমদ (২৪), আলী জোহারের ছেলে মো. জোহার (১৮), মৃত হাফেজের নুরুল আমিন (১৯), মৃত আলী জোহারের ছেলে মো. ইউনুছ (৩২), মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ আমিন (২৯), ও মৃত সিয়োরের ছেলে মোহাম্মদ সিদ্দিক (৪০)। তারা দেশের কোন ক্যাম্পের বাসিন্দা-তা স্বীকার না করলেও সকলেই মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বলে জানান পুলিশ।

জানা গেছে, ওই এলাকায় রবিউল হাসানের দোকানের পেছনে বেঁড়িবাধের কিনারায় ৪-৫ দিন ধরে নোঙর করা একটি ছোট বোটে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। একই জায়গায় নোঙরে থাকায় সন্দেহ সৃষ্টি হলে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় ওই বোটে উঠে পরিচয় জানার চেষ্টা করেন স্থানীয়রা। এর একপর্যায়ে রোহিঙ্গাদের একজন কিরিচ দিয়ে হামলার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের বোট থেকে নামিয়ে আটক করে পুলিশ ও নৌ-বাহিনীকে সংবাদ দেয়।

সঠিক তথ্য না দিলেও জালাল নামের এক কার্গো ট্রলার মালিক তাদের সাগরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য ভাড়ায় নিয়ে এসেছেন বলে জানান আটক রোহিঙ্গারা।

এদিকে, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ৬ রোহিঙ্গাসহ অজ্ঞাত দু’জনের বিরুদ্ধে পৃথক অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা রুজু হয়েছে। মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION