বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ পুরুষ, তিনজন নারী ও ১২ জন শিশু। তারা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সকালে ওই এলাকার এক ব্যক্তির বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের লোকজন সেখানে তাদের জড়ো করেছিলেন। পরে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION