বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২০ দিন পর আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন রোহিঙ্গাসহ ৬ জেলে

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের নাফনদীতে মাছ ধরতে গেলে ৪ রোহিঙ্গা ও ২ বাংলাদেশি জেলেকে আটক করে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আটকের ২০ দিন পর প্রত্যেকে ২২ হাজার টাকা করে আরাকান আর্মিকে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে।

ফেরত আসা জেলেরা হলেন- টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ডের মোচনী দুদু মিয়া ও তার ছেলে আব্বাস মিয়া। বাকি রোহিঙ্গাদের নাম পাওয়া যায়নি। তারা জাদিমুড়া রোহিঙ্গারা ক্যাম্পের বলে জানা গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে টেকনাফের হ্নীলা মৌচনী নাফনদী পয়েন্ট দিয়ে তারা বাড়িতে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেন জেলে দুদু মিয়ার ভাতিজা মো. রাসেল মিয়া।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর টেকনাফের হ্নীলা মোচনী পয়েন্টের নাফনদীতে আমার চাচা ও চাচাতো ভাই মাছ ধরতে যান। সেখানে জাদিমুড়া ক্যাম্পের আরও ৪ রোহিঙ্গা মাছ ধরছিলেন। পরে আরাকান আর্মির সদস্যরা ৬ জনকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনার পর তাদের ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করা হয়।

এক পর্যায়ে রাখাইন গ্রামের রোহিঙ্গাদের এক চেয়ারম্যানের মাধ্যমে কথাবার্তা বলে মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২২ হাজার টাকা করে দিলে তারা মুক্তি পান। শনিবার বিকেলে তারা এপারে বাড়িতে ফিরে আসেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী বলেন, নাফনদী থেকে মাছ ধরার সময় ৪ রোহিঙ্গা ও ২ বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি নাফনদী থেকে আটক করে। পরে জেলেদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে আটক জেলেদের ২০ দিন পরে ফেরত আনতে পেরেছেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION