শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশু নিহত

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সৈয়দ উল্লাহ (১০)। সে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইমান হোসেনের ছেলে।

আহতরা হল- মো. তৈয়বের ছেলে সৈয়দ নুর (১৫) ও একই ক্যাম্পের মো. জুনায়েদের ছেলে এনায়েত রহমান (৬)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন জানান, উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পে কিছু রোহিঙ্গা পাহাড় কাটছিল। পাহাড়ের নিচে কিছু শিশু খেলা করছিল। এ সময় হঠাৎ পাহাড়ধসে তিন শিশু মাটিচাপা পড়ে। তাৎক্ষণিকভাবে অন্য রোহিঙ্গারা মাটি খুঁড়ে তাদের উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে শিশু সৈয়দ উল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই শিশু চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ্

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION