মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কক্সবাজার পৌরসভার সামনে ছিনতাইয়ের শিকার টেকনাফের যুবক

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার সামনেই ছিনতাইয়ের শিকার হয়েছেন টেকনাফের এক ব্যক্তি। এ সময় মোবাইল ফোন, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই হয়। ভুক্তভোগীর নাম নুরুল হক,সে টেকনাফ উপজেলার মেটপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার সামনে মেইন রোড আলোছায়া স্টুডিও’র সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলার মেটপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী নুরুল হক জানায়, এক কোম্পানির জব ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ (লিংক রোড ছেমন আরা মেডিকেল সেন্টার) সম্পন্ন করে শহরে ঢুকে প্রয়োজনীয় কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা পথে ঘটনাস্থল কক্সবাজার পৌরসভার সামনে একদল ছিনতাইকারীর কবলে পড়েছে।

তিনি বলেন, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আচমকা তার গায়ে ধাক্কা দেয়। এসময় তার দিকে ফিরে থাকাতেই বলে ওঠে, এই তোর বাড়ি কই। এদিক ওদিকে কি দেখছ, পথ দেখে হাঁটতে পারোনি। আমাকে চিনোছ, তোর কাছে অবৈধ জিনিস আছে। তোর বডি চেক করতে হবে, সাইডে আই বলে পকেটে হাত দিয়ে মোবাইল ও মানিব্যাগ, একটি কাগজের খাম নিয়ে ফেলেন। খামের মধ্যে আমার পাসপোর্ট সহ ভিসা সংক্রান্ত জরুরী কাগজপত্র দেখে তা ফেরত দিয়ে বলেন, তোকে শাস্তি পেতে হবে। আমাকে বলে মোবাইল, মানি ব্যাগ আমার কাছে রাখছি। তুমি ওই ডিসি অফিসের সামনে পর্যন্ত গিয়ে আবার দ্রুত ফিরে আসবি। আজ তোমার শাস্তি এটাই। এরপর আমি কিছুদূর গিয়ে ফিরে দেখি ওখানে কেউ নেই। আমি তাদেরকে প্রশাসনের লোক বলে মনে করে ভয় পেয়েছিলাম। তারা ৪-৫ জন ছিল। পরে এক ব্যক্তিকে ঘটনা সম্পর্কে জানালে তার ফোন থেকে কল করলে আমার ফোন বন্ধ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নুরুল হক হেঁটে ৬ নম্বর রাস্তার মাথা/ বনবিভাগের মোড় থেকে টমটমযোগে কলাতলী গিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি সদর থানার মাথার সামান্য পূর্বে স্টুডিও’র সামনে পৌঁছালে শহরের চিহ্নিত ছিনতাইকারী চক্রের লিডার জাহাঙ্গীর আলম প্রকাশ জোরকি জাহাঙ্গীর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আলমের ভাই মাবুসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী পথরোধ করে কৌশলে ভুক্তভোগীর ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশায় উঠে পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ খাঁন বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। আশাকরি দ্রুত একটা ফলাফল পাব।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION