বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্রস্তাব কংগ্রেসে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শুক্রবার (৩ জানুয়ারি) এক মার্কিন কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিচ্ছে। এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র প্যাকেজে যুদ্ধবিমানের গোলাবারুদ, আক্রমণকারী হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা শেল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ছোট আকারের বোমা ও ওয়ারহেডও রয়েছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।

গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ হলেও যুক্তরাষ্ট্রের নীতিতে বড় কোনও পরিবর্তন আসেনি। এর আগে, চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ২০ বিলিয়ন ডলারের যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল।

বাইডেন প্রশাসন বলছে, তারা ইরান-সমর্থিত গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সাহায্য করছে।

আন্তর্জাতিক সমালোচনার মুখেও গাজায় ইসরায়েলের অভিযানকে সমর্থন দিয়ে এসেছে ওয়াশিংটন। এ অভিযানে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য সংকট ও গণহত্যার অভিযোগ উঠেছে, যা ইসরায়েল অস্বীকার করে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘটেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করার ঘটনায় এ সংঘাতের সূত্রপাত হয়।

ইসরায়েলের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র এর আগেও গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে।

এদিকে, ডেমোক্র্যাট বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়বেন। রিপাবলিকান প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার স্থলাভিষিক্ত হবেন। উভয়েই ইসরায়েলের দৃঢ় সমর্থক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION