মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মাছ ধরার নৌকায় সাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের মেরিনড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা।

পরে তাদেরকে বিজিবির হেফাজতে নেয়া হয়। জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, টেকনাফ মেরিনড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও এক রোহিঙ্গাবোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রবিবার দুপুরের দিকে মেরিনড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশ করলে খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেয়।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION