মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ কারবারি আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের জন্য বাংলাদেশি টাকা এবং মিয়ানমারের মুদ্রাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তি চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪১)।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদে খবর আসে টেকনাফের মধ্যম জালিয়াপাড়া এলাকায় একটি বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন তথ্যে পেয়ে শনিবার (৪ জানুয়ারি) ভোরে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যান। পরে ওই ঘর তল্লাশি করে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, ৪ লাখ ২০ হাজার টাকা ও অবৈধভাবে রক্ষিত মিয়ানমারের মুদ্রা ৫ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION