শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
প্রিংয়কা চোপড়া ভয়েস বিনোদন ডেস্ক:
সফল মানুষের জীবনের গল্পের প্রতি ঝোঁক অনেকের। আর মানুষটি যদি হন প্রিয়াঙ্কা চোপড়া তাহলে তো কথাই নেই। ভারতের ছোট্ট শহরের মেয়েটি বিশে^র সেরা সুন্দরী থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশে^র সেরা শোবিজ তারকাদের একজন হিসেবে। পেয়েছেন একাধিকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, একাধিকবার হলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড। ভারত পদ্মশ্রী খেতাবও দিয়েছে তাকে। এমন বর্ণাঢ্য জীবন যদি দুই মলাটের মধ্যে স্বয়ং প্রিয়াঙ্কাই নিয়ে আসেন, বিষয়টি যে কারোর জন্যই চমকপ্রদ। তাই তো নিজের জীবনের গল্প নিয়ে লেখা বইয়ের কাজ সম্পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই গ্লোবাল আইকনের আত্মজীবনীর নাম ‘আনফিনিশড’। গতকাল টুইটারে একটি পোস্ট শেয়ার করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন “‘আনফিনিশড’ শেষ করলাম। চূড়ান্ত পা-ুলিপি পাঠানো হয়ে গেছে।” ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যানডম হাউজ থেকে বের করা হবে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড।’ এতে ‘মিস ইন্ডিয়া’ হওয়া থেকে শুরু করে বলিউডের ১৭ বছরের জার্নি, হলিউডে কাজ সবকিছু তুলে ধরেছেন তিনি।
এদিকে পেশাজীবনের মতো ব্যক্তিজীবনও দারুণ রঙিন এ তারকার। লকডাউন শুরুর আগেই নিউ ইয়র্কে স্বামী নিক জোনাসের কাছে চলে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এখনো সেখানেই রয়েছেন। এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই নিক-প্রিয়াঙ্কার। অলস সময়গুলো দারুণভাবে উপভোগ করছেন এ তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময় একসঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেন তারা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীকে পিঠে নিয়ে পুশ-আপ দিচ্ছেন নিক। এর ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘পুশ-আপ আমার পছন্দের এক্সারসাইজ।’
দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।