শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

কক্সবাজারে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারী সকালে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

ডিডি ফাহমিদা আকতারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী প্রতিটি ইমামকে ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিকভাবে সাবলম্বি হওয়ার জন্য আহবান জানান। সেই সঙ্গে নিজ পায়ে দাঁড়ানোর উদ্দেশ্যে ইমাম দের জন্য ইফা কর্তৃক পরিচালিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন।

সহকারী উপপরিচালক মাওলানা সরওয়ার আকবরের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি ও বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন ও খুরুশকুল কেন্দ্রীয় মসজিদের খতীব হাফেজ আমানুল হক আমান।

এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ উপস্থিত ছিলেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION