মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বিদায়ী ম্যাচে মুলারকে বড় জয় উপহার দিল বায়ার্ন

খেলাধুলা ডেস্ক:

জার্মানির বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শেষ করল বায়ার্ন মিউনিখ। হফেনহেইমের বিপক্ষে ম্যাচটি আরেক কারণেও বিশেষ।

এটিই জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে টমাস মুলারের শেষ ম্যাচ।
হফেনহাইমকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়ে ক্লাব কিংবদন্তিকে দারুণ এক বিদায়ী উপহার দিল ঐতিহ্যবাহী ক্লাবটি।

৩৫ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড ক্লাবটির হয়ে কাটিয়েছেন তার পুরো সিনিয়র ক্যারিয়ার। ১৩টি বুন্ডেসলিগা শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতি নিয়ে এবার বিদায় নিচ্ছেন বাভারিয়ানদের শিবির থেকে। বিদায়ের মুহূর্তে তার কান্নায় বায়ার্নের উৎসব অনেকটাই বিষাদে পরিণত হয়। সমর্থকদের চোখও ছিল অশ্রুসজল।

হফেনহাইমের বিপক্ষে ম্যাচটি ছিল তার ৫০৩তম বুন্ডেসলিগা ম্যাচ—যা তাকে সর্বকালের তালিকায় ১২তম স্থানে তুলেছে। তবে নিজের গোলসংখ্যা (২৪৮টি) বাড়াতে পারেননি তিনি, ৬০ মিনিটে হ্যারি কেনের সঙ্গে বদলি হন।

ম্যাচের ৩৩তম মিনিটে ফরাসি তারকা মাইকেল ওলিস চমৎকার এক ফ্রি-কিকে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। দ্বিতীয়ার্ধের শুরুতে হফেনহাইমের ক্রোয়েট তারকা আন্দ্রেজ ক্রামারিচ ম্যানুয়েল নয়্যারের সঙ্গে একান্ত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।

এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। জশুয়া কিমিচের কাছাকাছি দূরত্ব থেকে নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর সার্জ নাব্রির দৃষ্টিনন্দন লো শটে এবং হ্যারি কেনের ২৬তম লিগ গোলের মাধ্যমে স্কোরলাইন ৪-০ হয়।

হ্যারি কেনের পুরনো সতীর্থ এরিক ডায়ারও শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে মাঠে নামেন—গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে যার মোনাকোতে যোগ দেওয়া নিশ্চিত। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন লেরয় সানে, যাকে নিয়েও গ্রীষ্মকালীন দলবদলের গুঞ্জন চলছে।

চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১৩ পয়েন্টের ব্যবধানে লিগ শেষ করেছে, দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনকে পেছনে ফেলে। হফেনহাইম হারলেও অবনমন-প্লে-অফ অঞ্চলের বাইরে থেকে লিগ শেষ করতে পেরেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION