শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লন্ডনে প্রধান উপদেষ্টা ও  তারেক রহমানের যৌথ বিবৃতি নজিরবিহীন: ডা. তাহের

ভয়েস নিউজ ডেস্ক:

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন প্রধান উপদেষ্টা। বিদেশের মাটিতে একটি দলের শীর্ষ নেতার সঙ্গে সরকার প্রধানের এমন বৈঠক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এতে আমরাসহ বিভিন্ন রাজনৈতিক দল বিব্রত। এ কারণেই ঐকমত্য কমিশনের গতকালের (মঙ্গলবার) বৈঠকে আমরা অংশগ্রহণ করিনি। তবে প্রধান উপদেষ্টাসহ কমিশনের অনুরোধে আজকে এসেছি। এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে দলটি।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের সংলাপের মধ্যাহ্নে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

যৌথ বিবৃতি নিয়ে আপত্তি

ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা টেলিভিশনে ভাষণ দিয়ে নির্বাচনী ডেটলাইনের কথা বলেছেন। এটি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। লন্ডনে বৈঠকের বিষয়েও কোনও প্রশ্ন নেই। তবে যৌথ বিবৃতি নিয়ে শুধু জামায়াত নয়—অনেক দলই বিব্রত। প্রধান উপদেষ্টা বাংলাদেশে এসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে ভালো হতো।

গতকাল না আসার ব্যাখ্যা ও প্রধান উপদেষ্টার টেলিফোন

ডা. তাহের সাংবাদিকদের বলেন, গতকাল (মঙ্গলবার) আমরা না আসার কারণ সাংবাদিকরা বের করতেন পারেননি। তবে মূল কারণ যৌথ বিবৃতি। আপনারা জানেন লন্ডনে বৈঠকের আগের দিন আমরা স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছি। কিন্তু যখন দেখলাম নিয়মের ব্যত্যয় হয়েছে, তখন নির্বাহী পরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছি। আমরা মনে করেছি, বিষয়টি সঠিক হয়নি। তাই প্রাথমিক প্রতিবাদ হিসেবেই গতকালের অনুপস্থিতি। তবে রাতে প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরকে ফোন দিয়ে অনুরোধ জানিয়েছেন আজকের বৈঠকে অংশ নিতে। তাই অংশ নিয়েছি। আশা করি সামনের সব বৈঠকে থাকবো।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আপত্তি

জামায়াতের নায়েবে আমির বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড কী—আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো এখনও বুঝেননি। কারণ যিনি এক মাসে একটি ভবনের তালা খুলতে পারেননি, তিনি নির্বাচনের সময় কী করতে পারবেন—তা জানা হয়ে গেছে।

সাংবিধানিক কাউন্সিলে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে চায় না জামায়াত

ডা. তহের বলেন, প্রথমত সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামায়াত। তবে এর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সম্পৃক্ততা চাই না। কারণ তারা দুই জনই স্ব-স্ব ক্ষেত্রে ব্যস্ত থাকেন। তাছাড়াও কোনও বিষয়ে বিরোধ হলে সমাধান করবেন কে? তাই সেখানে প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা ও স্পিকার থাকবেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION