বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক:
ক্লাব বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে তারা ৩-১ গোলে জিতেছে। যদিও শুরুতেই রিয়াল পরিণত হয়েছিল ১০ জনের দলে। মেক্সিকোর দলটির একের পর এক আক্রমণের মুখে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন থিবো কোর্তোয়া। দুর্দান্ত জয়ে নক-আউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল জাবি আলোনসোর দল।

রবিবার রাতে নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত ম্যাচটি জিতে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন আলোনসো। আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছিল রিয়াল। ম্যাচজুড়ে গোলের জন্য মোট ২৫টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রেখেছে পাচুকা, যার ১০টিই সেভ করেন কোর্তোয়া। আর রিয়ালের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল।

৩৫তম মিনিটে ভিনিসিউসের পাস ধরে বক্সের ভেতরে ঢুকে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ইউরোপের সফলতম দলটি। গনজালো গার্সিয়ার থেকে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি আর্দা গিলের। ম্যাচের দ্বিতীয়ার্ধে তৃতীয় দলটি করেন আগের ম্যাচে পেনাল্টি মিস করা ফেদেরিকো ভালভের্দে। ৭০তম মিনিটে ভিনিসিউসের পাস পেয়ে বক্সে ঢুকে দারুণ ভলিতে বল জালে পাঠান উরুগুয়ের তারকা।

পাচুকার একমাত্র গোলটি করেন এলিয়াস মন্তিয়েল। ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না কোর্তোয়ার। ম্যাচজুড়ে ১০টি সেভ করা কোর্তোয়ার কিছুই করার ছিল না। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে পাচুকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION